জাবি ভিসির নম্বর হ্যাক করে আপত্তিকর মেসেজ দিয়ে টাকা চাচ্ছে হ্যাকার

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০২:১৪ এএম


জাবি ভিসির নম্বর হ্যাক করে আপত্তিকর মেসেজ দিয়ে টাকা চাচ্ছে হ্যাকার
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ব্যক্তিগত নম্বরটি হ্যাক করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাচ্ছে হ্যাকাররা। এ ছাড়া, নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় এক বিবৃতিতে উপাচার্যের নম্বর থেকে ফোনকলে কিংবা মেসেজে আগত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় জানায়, অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট ব্যক্তি এই ঘৃণ্য কাজটি করছেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে অবহিত করে হয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission